1. admin@thedailypadma.com : admin :
এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২১ লাখ ৪২ হাজার ৭০৬ জন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২১ লাখ ৪২ হাজার ৭০৬ জন

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৩৬ Time View

করোনা প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২১ লাখ ৪২ হাজার ৭০৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছে ১১ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৫৩৫ জন মানুষ। আর প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৩৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি বলা হয়, গত একদিনে সারা দেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১৭ হাজার ৪৭৪ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ হাজার ২৫৯ জন। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৯৮ জনকে। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৩৫৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৪০৫ জনকে।

দেশে এ পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৯৫৭ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews