1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সফরের শেষ দিনে আজ সুন্দরবন ভ্রমণে যাবেন ডেনমার্কের রাজকুমারী

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৮ Time View

বাংলাদেশ সফরের শেষ দিনে আজ সুন্দরবন ভ্রমণে যাবেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে তার।

এ উপলক্ষে সাতক্ষীরার বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক।

মোজাম্মেল হক জানান, ডেনমার্কের রাজকুমারী ম্যারি সকাল ৯টায় সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। এরপর যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে। দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে। অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ সংবাদ সংগ্রহ করতে পারবেন না।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলা প্রশাসন অতিথির সব আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সুন্দরবন ভ্রমণ শেষে দুপুরের খাবার খেয়ে ডেনমার্কের রাজকুমারী আজই রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এরপর রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews