1. admin@thedailypadma.com : admin :
সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদ উপহার বিতরণ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদ উপহার বিতরণ

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৫২৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানু‌ষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিভাগদী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদের নতুন কাপড় তুলে দেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা। সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুকের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘর ইউনিয়ন পরিষদ সা‌বেক সদস্য মো: ফি‌রোজ মাতুব্বর, আমির হোসেন মৃধা, বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা আব্দুল মান্নান, জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চ‌ু মিয়া, অর্থ সম্পাদক আবু রাসেল, সমাজকল‌্যান সম্পাদক মো: রইচ উ‌দ্দিন রিয়াল, অাই‌সি‌টি সম্পাদক শ‌রিফুল অালম শা‌কিল, কার্যনিবার্হী সদস্য ম‌নিরুল ইসলাম মৃধা প্রমুখ। ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা  বলেন, ভবিষ্যতে সংগঠনটি বিভাগদী গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি সমগ্র সালথা উপজেলার উন্নয়নে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews