1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৬ গ্রামে ঈদ উদযাপিত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৬ গ্রামে ঈদ উদযাপিত

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৪৩ Time View
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে গতকালের ধারাবাহিকতায় আজও পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মে) উপজেলার সাদ্রা, সমেশপুর ও বলাখাল গ্রামে  ৬ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে রোববার একই এলাকার কিছু মানুষ ‘প্রথম চাঁদ দেখার ভিত্তিতে’ ঈদ উদযাপন করেন।
সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরি সাদ্রাবী। তার সঙ্গে সঙ্গে সাদ্রা, বলাখাল, সমেশপুরসহ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দক্ষিন বলাখাল গ্রামে সকাল ৯ টায় দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান জানান, দক্ষিন বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ মাওলানা শরিফ হোসেন এবং দক্ষিন বলাখাল স্কুল বাড়িতে ইমামতি করেন মাওলানা আবদুর রহমান।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, সাদ্রাসহ যেসব স্থানে ঈদের জামাত হয়েছে সে সব জায়গায় পুলিশের তদারকি ছিল। কোথায় কোন সমস্যা দেখা যায়নি।
মাওলানা আরিফ হোসেন চৌধুরী বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি। আজও সে ধারায় ঈদের নামাজ আদায় করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews