1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী জুন মাসের যেকোনো দিন পদ্মাসেতু চালু হবে; ছুটি শেষে তারিখ নির্ধারণ

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩১৮ Time View
আগামী জুন মাসের যেকোনো দিন পদ্মাসেতু চালু হবে বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এ কথা জানান। তিনি বলেছেন, ঈদের ছুটি শেষে তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩ মে) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে পদ্মাসেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। পদ্মাসেতু চালুর পরে রেল লাইন চালু হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া পদ্মাসেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, ১৯৯৩ সালের ২৫ অক্টোবর প্রথম পদ্মাসেতু নির্মাণের কথা জাতীয় সংসদে প্রস্তাব দিলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে পারেননি। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সেতু নির্মাণ। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করতে পেরে আমরা গর্বিত, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
মাদারীপুর পৌরসভার আয়োজনে সকাল ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। নামাজে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ আদায় শেষে একে অপরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews