1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ঘূর্ণিঝড় ‘আসানি’ ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঘূর্ণিঝড় ‘আসানি’ ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৯৩ Time View

ভারতের আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপে সৃষ্ট বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলার পূর্বপ্রস্তুতির বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় ‘আসানি’ উত্তর-পূর্ব দিকে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে জানিয়ে তিনি বলেন, আমাদের সেই ক্যাপাসিটি আছে এবং প্রস্তুতিও আছে। আশা করি, আমরা সুন্দরভাবে এটি মোকাবেলা করতে পারব।

তিনি আরো বলেন, গতকাল জানতে পেরেছি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে। যেটা ৯ তারিখের মধ্যে হয়তো লঘুচাপে রূপান্তরিত হবে। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপে রূপ ধারণ করবে। এরপর ১১ তারিখের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে আসানি। এটার ল্যান্ডফলটা এখন পর্যন্ত ক্যালকুলেশন হয়নি। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টির পর জানাতে পারব, কবে এটা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বাংলাদেশ একটি ঘূর্ণিঝড়প্রবণ দেশ। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে ঝড়ে। এ জন্য আমরা আজকে প্রাথমিক সভা ডেকেছি। এখানে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করেছি। কবে লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হবে সেগুলো নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রতিটা স্টেপে আমাদের প্রস্তুতি কী হবে এবং কিভাবে নির্দেশনা দেবে সেগুলো আমরা আজ ঠিক করেছি। পরবর্তী সময়ে যদি সতর্কসংকেত দেওয়া হয়, তাহলে আমরা একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক করে মাঠ পর্যায়ে নির্দেশনাগুলো পাঠিয়ে দেব।

প্রতিমন্ত্রী বলেন, সিপিপি ভলান্টিয়ারদের অবহিত করা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা এবং যদি গভীর নিম্নচাপ সৃষ্টি হলে শেল্টার সেন্টারগুলো প্রস্তুত করতে হবে। আমাদের প্রায় সাত হাজার শেল্টার হাউস আছে, প্রয়োজনে স্কুল-কলেজ এবং অন্যান্য ভবন কাজে লাগাব বলে জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews