1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ঢল নেমেছে

  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৬৯ Time View

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ঢল নেমেছে। মধ্যরাত থেকেই উপচেপড়া যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে একের পর এক লঞ্চ।

রোববার ভোরে ঢাকায় ফেরা লঞ্চের সারিতে ভরে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালের সব পন্টুন। প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা।

রোববার মধ্যরাত থেকেই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ। করোনাভীতি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সবার মুখেই স্বস্তির ছাপ ছিল।

যাত্রীরা জানান, ঈদ ভালোই কেটেছে আত্মীয়স্বজনদের সঙ্গে। তবে গাদাগাদি করে লঞ্চে যাত্রীবহনে ভোগান্তি ছিল চরমে। অধিকাংশ লঞ্চই সময়মতো সদরঘাটে না পৌঁছানোয় ভোগান্তি বাড়ে বহুগুণ।

যাত্রীরা আরও জানান, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে দেরিতে লঞ্চ ছেড়েছে। বসার জায়গা পাওয়া যায় না, দুই হাত জায়গা ২০০ টাকা দিয়ে কিনে বসতে হয়েছে। যে টিকিটের দাম ছিল ৪০০ টাকা সেখানে তারা ৫০০ টাকা নিয়েছে।

সদরঘাট নৌথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার বলেন, কোথায় কোন দুর্ঘটনার সংবাদ নেই। পিক পিকেটিংয়ের খবর আসেনি। এবারে ঈদ যাত্রা সবার জন্য শুভ হয়েছে। এখন পর্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews