1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বড় সংগ্রহের পথে শ্রীলংকা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বড় সংগ্রহের পথে শ্রীলংকা

  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯৭ Time View
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছেন শ্রীলংকান ব্যাটসম্যান অ্যাঞ্জোলো ম্যাথিউস। লংকান সাবেক এই অধিনায়ক বাংলাদেশ সফরে ক্যারিয়ারের ৯৬তম টেস্টে ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন।
ম্যাথিউসের সেঞ্চুরিতে প্রথম দিনে ৯০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলংকা। ১১৪ ও ৩৪ রানে অপরাজিত আছেন দলটির সাবেক দুই অধিনায়ক ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।
রবিবার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট হারায় শ্রীলংকা। স্পিনার নাইম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন করুনারত্নে।
দলীয় ৬৬ রানে আরেক ওপেনার ওসাদা ফার্নান্দোকেও সাজঘরে ফেরান নাইম। করুনারত্নে ১৭ বলে ৯ রানে ফিরলেও ৭৬ বল খেলে ৩৬ রান করে আউট হন ওসাদাফার্নান্দো।
এই দুই ওপেনারের বিদায়ের পর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ৯২ রানের জুটি গড়েন অ্যাঞ্জোলো ম্যাথিউস। ৫৪ রান করে তাইজুলের শিকার হন মেন্ডিস। ২৭ বল খেলে মাত্র ৯ রান করে সাকিবের শিকার হয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা।
১৮৩ রানে ৪ উইকেট পতনের পর ম্যাথিউসের সঙ্গে জুটি গড়ে তুলেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্দিমাল। পঞ্চম উইকেটে প্রথম তিনে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews