1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানে এক ক্রিকেটারের হিট স্ট্রোকে মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

পাকিস্তানে এক ক্রিকেটারের হিট স্ট্রোকে মৃত্যু

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪০০ Time View

পাকিস্তানে ভয়াবহ দাবদাহ চলছে। গত শনিবার সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেখা গেছে। করাচিতে অতটা তীব্র না হলেও গরম খুব একটা কমও ছিল না, শনিবারই করাচিতে একপর্যায়ে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেখা গিয়েছিল। এমন এক দিনে দুই ম্যাচ খেলা এক ক্রিকেটার হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন বলে খবর এসেছে।

নিউজ নাও পাকিস্তান জানিয়েছে, উত্তর নাজিমাবাদের আন্নু ভাই পার্কে এক ম্যাচ শেষে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে উমর খান নামের এক স্থানীয় ক্রিকেটারের। এ ব্যাপারে তাঁর ভাতিজা তালহা নিউজকে বলেছেন, শনিবার লান্ধিতে একটি ম্যাচ খেলার পর রাতে আবার আন্নু ভাই পার্কে খেলতে গিয়েছিলেন উমর খান।

তালহা জানিয়েছেন, ‘তাঁকে যেন শেষ ওভার করতে দেওয়া হয়, সে অনুরোধ জানিয়েছিলেন অধিনায়ককে। উনি বাঁহাতি স্পিন করতেন, চাইলে পেসও করতে পারতেন। দলকে ম্যাচ জিতিয়েছেন শেষ ওভারে। কিন্তু জয়ের একটু পরই মাঠে পড়ে যান। তাঁকে আব্বাসী শহীদ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বলেছেন আগেই মৃত্যু হয়েছে তাঁর।’

জানা গেছে, ৩৮ বছর বয়সী উমর খানের স্ত্রী ও দুই সন্তান আছে। বিভিন্ন টুর্নামেন্টে উমর নিয়মিত ক্রিকেট খেলতেন জানিয়ে তালহা বললেন, ‘আমাদের জন্য অনেক বড় ধাক্কা।’ জিও নিউজ অবশ্য বলছে, শেষ ওভারের শেষ বল করার সময়ই উইকেটে পড়ে গিয়েছিলেন উমর। এদিকে সামা টিভি বলছে ভিন্ন কথা। তাদের সঙ্গে কথোপকথনে আব্বাসী শহীদ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তারা এমন কোনো মৃত্যুর কথা স্বীকার করেননি।

তাঁরা বলছেন, গত শনিবার হিট স্ট্রোকে মৃত কাউকে তাঁদের হাসপাতালে আনা হয়নি। সামা টিভির দাবি, উমর খানের হার্ট অ্যাটাক হয়েছিল।
এদিকে করাচিতে দুদিন আগে মাঠে আরেক খেলোয়াড় মৃত্যুবরণ করেছিলেন। লিয়ারিতে এক ফুটবলার হিট স্ট্রোকে মারা গেছেন বলে খবর এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews