1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনায় অনুমতি বাতিল করে দিয়েছে ইসরায়েলেরই একটি আপিল আদালত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫৫ Time View

জেরুজালেমের আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনায় অনুমতি দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া রায় বাতিল করে দিয়েছেন ইসরায়েলেরই একটি আপিল আদালত।

বিতর্কের কেন্দ্রে থাকা আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনায় বাধা দেয়ার বৈধতা নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে প্রশ্ন তোলা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনিরা। এরই মধ্যে গতকাল বুধবার আপিল আদালত এই আদেশ দিলেন।

প্রথম কিবলা হিসেবে আল-আকসা মুসলিমদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে জেরুজালেম ওল্ড সিটিতে ইহুদিদের বিলুপ্ত দুটি প্রাচীন মন্দির ছিলো বলে তাদের বিশ্বাস। কয়েক দশকের ‘স্থিতাবস্থার’ অংশ হিসেবে প্রার্থনা থেকে বিরত থাকবে-এমন শর্তে এলাকাটিতে ইহুদিদের পরিদর্শনের অনুমতি দিয়ে আসছে ইসরায়েল।

 

এর আগে আল-আকসা চত্বরে প্রার্থনার পর তিন ইহুদি তরুণকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। পরে জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের এই সিদ্ধান্তকে সফলভাবে চ্যালেঞ্জ জানান তারা। রায়ে আদালত বলেছেন, তাদের কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের পর্যায়ে পড়ে না।

সেসময় আদালতের এমন আদেশের প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ ধরনের ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন তারা। আর স্থিতাবস্থা বজায় রাখার অঙ্গীকার করে ইসরায়েল। এমনিতেই ২৯ মে জেরুজালেমে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা পদযাত্রা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

ম্যাজিস্ট্রেট আদালতের ওই রায়ের বিরুদ্ধে বুধবার জেরুজালেম জেলা আদালতে আবেদন করে রাষ্ট্র। দিন শেষে অনুকূলে রায় আসে। আদেশে বিচারক এইনাত আভমান-মোলের বলেন, টেম্পল মাউন্টের বিশেষ সংবেদনশীলতা নিয়ে বাড়াবাড়ি হতে পারে না। হিব্রু ভাষায় আল-আকসার ওই এলাকাকে টেম্পল মাউন্ট বলা হয়।

বিচারক বলেন, ইহুদিদের সেখানে প্রার্থনা করার স্বাধীনতা শর্তহীন নয়। আইনশৃঙ্খলা সুরক্ষার মতো অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত নয়। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews