1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খান সরকারকে নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২১৪ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সরকারকে নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন। জিও নিউজ এ খবর জানিয়েছে।

জিন্নাহ অ্যাভিনিউতে আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে তার ৩০ ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে। তবে তারা যা-ই করুক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

ইমরান খান বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী নিহত হয়েছেন। দু’জনকে রাবি ব্রিজ থেকে ফেলে দেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আগামী জুনে সাধারণ নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ছয় দিনের আন্টিমেটাম দিয়েছি। যদি সরকার তা না মানে তাহলে ছয় দিন পর আমি আবার ইসলামাবাদে আসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews