1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজের সময়সূচি: ২৪ নভেম্বর ২০২৬ নেপালে ভূমিকম্প, কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশও ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নেপালে ভূমিকম্প, কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশও

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে (ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট) এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

তবে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলার নিকটবর্তী এলাকায়।

পশ্চিমবঙ্গে আতঙ্ক

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি হিমালয় সীমান্তবর্তী এলাকাগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর মধ্যে বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে। হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে শক্তিশালী কম্পনে বহুতল ভবন, আবাসিক বাড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং ওভারহেড তার কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যারা সকালে হাঁটতে বা ব্যায়াম করতে বেরিয়েছিলেন, তারাও আকস্মিক এই কম্পনে হতচকিত হয়ে পড়েন।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ বেশ কয়েকটি জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews