1. admin@thedailypadma.com : admin :
সেশনজট কমাতে আগেই নেয়া হতে পারে গুচ্ছের ভর্তি পরীক্ষা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

সেশনজট কমাতে আগেই নেয়া হতে পারে গুচ্ছের ভর্তি পরীক্ষা

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৮৪ Time View

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফি গতবারের চেয়ে এবার বাড়ছে। এছাড়া ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সেশনজট কমাতে আগেই নেয়া হবে বলে উপাচার্যদের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা শেষে ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক।

তিনি বলেন, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি বাড়তে পারে। এছাড়া ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার পূর্বে যেন নেয়া যায়, সে বিষয়ে আমরা সভায় আলোচনা করেছি। পরীক্ষার তারিখ ও ফি আগামী ৩০ মে তারিখের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় আর কি কি আলোচনা হলো প্রশ্নে ড. ইমদাদুল হক বলেন, গতবার পরীক্ষার কেন্দ্র চয়েজ দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় চয়েজ দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র চয়েজ দেয়া হবে, সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে কিভাবে তাদের ক্যাম্পাসে পরীক্ষা নেয়া যায়। নিজ এলাকার বাইরে গিয়ে ভোগান্তি নিয়ে যেন পরীক্ষা দিতে না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।

এছাড়া পরীক্ষার পর রেজাল্ট অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেয়া হবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেয়া লাগবে না। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেয়া হবে। গতবার যে ভোগান্তি ছিল তা যেন এবার না থাকে, সেই চেষ্টা আমরা করছি। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের পরীক্ষা। আগামী সভায় আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফি, পরীক্ষার তারিখ জানিয়ে দেব।

এদিকে, গত ৮ এপ্রিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এ বছর নতুন করে গুচ্ছের সঙ্গে যুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews