1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি পলিসি) আপডেট করছে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতি বিদ্রোহীদের অপ্রতিমকে নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে

ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি পলিসি) আপডেট করছে

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৭৪ Time View

ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালা (প্রাইভেসি পলিসি) আপডেট করছে। এটি আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ মে) থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। খবর বিবিসির।

ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকলে প্রাইভেসি পলিসি আপডেট সম্পর্কিত একটি বার্তা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের প্রতি নতুন এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে।

মেটা নোটিফিকেশনে জানাচ্ছে, তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা নতুন করে প্রণয়ন করেছে। যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য তাদের নীতিগুলো বুঝতে সহজ হবে। এছাড়া ফেসবুক কিভাবে ব্যবহারকারীর তথ্য প্রসেস করছে তা আরো পরিষ্কার হবে।

ফেসবুকের বিদ্যমান প্রাইভেসি নীতিমালা ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নয়, এমন অভিযোগ ছিল। বিবিসি জানায়, গ্রাহকের তথ্য ব্যবহার নিয়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

মেটা জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা নোটিফিকেশন পেতে শুরু করেছেন। তারা আগের নীতিমালার সঙ্গে নতুন নীতিমালার পার্থক্য দেখতে পাবেন। ২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এই আপডেট পলিসি কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও অন্য মেটা সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। এটি হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, ফ্রি বেসিকস, মেসেঞ্জার কিডস ও কোয়েস্ট ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সেবার নিজস্ব প্রাইভেসি নীতিমালা রয়েছে।

মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের তথ্য ব্যবহারের চর্চা এবং নতুন সার্ভিস বিষয়ক তথ্য আরো বিস্তারিত উদাহরণসহ ব্যবহারকারীর কাছে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews