1. admin@thedailypadma.com : admin :
মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া: শিক্ষা মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া: শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৮০ Time View

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি, এপি।’

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল আহমেদ শনিবার সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে দেয়া হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসে।

তিনি আরো বলেন, যে ফরমেটে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি দেখে আমি নিশ্চিত এটি ভুয়া বিজ্ঞপ্তি। মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে।

সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার এবং করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনায় দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

পরে আবার নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews