1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় ৩শত বছরের পুরোনো কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৩ শত বছরের পুরোনো ৩ মন ওজনের একটি কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ৫ জুন রবিবার বিকালে উপজেলার ডাংগী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে এ মুর্তি উদ্ধার করা হয়।

জানাযায়, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের জহুরুল হকের পুরনো পুকুরটি পূনঃ খননের কাজ চলছিলো। ভ্যেকু মেশিন দিয়ে খননের এক পর্যায়ে গভীর থেকে মাটির টানে মুর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা ধারনা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদারেরা বসবাস করতো। তাই এটি তাদেরই ব্যবহৃত মুর্তি হতে পারে।
এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা অর্চনা করে। উদ্ধার হওয়া প্রায় ৩ মন ওজনের মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় তিনি বলেন, ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও মুল্যবান পাথরের তৈরি মুর্তি। আমরা এই মুর্তিটি হস্তান্তরের জন্য প্রতœতত্ত¡ বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরিক্ষা নিরিক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে ঐ এলাকা থেকে মুর্তি উদ্ধারের খবর পাই। পরে মুর্তিটি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করলে তারা মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রতœতত্ব বিভাগের কাছে হস্তাস্তর করা হবে।

ভাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, এক সময় এলাকাটিতে হিন্দু জমিদারদের বসবাস ছিলো। এই মুর্তিটি তাদেরই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews