1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে দৈনিক করোনায় কমেছে মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যা

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩৮ Time View

বিশ্বজুড়ে দৈনিক করোনায় কমেছে মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যা। একই সময় বেড়েছে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০০ জনেরও কম মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৩ লাখের নিচে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ২৫৬ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২০ হাজার ৩৫৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ২৩১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৮৮৫ জনে।

এদিকে রোববার বিশ্বে দৈনিক আক্রান্তের হিসেবের শীর্ষে ছিলো উত্তর কোরিয়া। দেশটিতে এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ৭৯০ জন। তবে এদিন সেখানে করোনায় কারো মৃত্যু হয়নি।

অন্যদিকে রোববার করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ানে- ১২৪ জন। এছাড়া এদিন সেখানে করোনায় শনাক্ত হয়েছেন ৬২ হাজার ১১০ জন।

উত্তর কোরিয়া ও তাইওয়ান ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সেসব দেশ হলো— অস্ট্রেলিয়া( নতুন আক্রান্ত ২২ হাজার ২৫৩ জন, মৃত ২৯ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ২০ হাজার ৫৪২ জন, মৃত ০), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১৯ হাজার ৫০৪ জন, মৃত ২০ জন), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১৯ হাজার ৫০৪ জন, মৃত ২০ জন), ইতালি (নতুন আক্রান্ত ১৫ হাজার ৮২ জন, মৃত ২৭ জন) ও জাপান (নতুন আক্রান্ত ১৬ হাজার ৬২৭ জন, মৃত ২৩ জন)।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৫ হাজার ৪৬৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২৬ লাখ ৬৮ হাজার ৮১৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৬৫০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews