1. admin@thedailypadma.com : admin :
সদরপুরে বাল্যবিবাহের আয়োজনে বর, পিতা, কাজী ও ঘটককে জেল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

সদরপুরে বাল্যবিবাহের আয়োজনে বর, পিতা, কাজী ও ঘটককে জেল

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামে সোনালী আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কাজীকে ১বছর এবং কণের পিতা ও ঘটক কে ৬মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামের হারুন হাওলাদারের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সোনালীর সাথে পার্শ¦বতি দুর্জনখার ডাঙ্গী গ্রামের শহীদ বেপারীর ছেলে রানা বেপারী (২৫) সাথে গত রবিবার দিবাগত রাতে বাল্যবিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রাত ১১টায় অভিযান চালায়। অভিযানে বর রানা (২৫) ও বিয়ের কাজী জলিল বেপারী (৫০) কে ১বছর এবং কনের বাবা হারুন হাওলাদার (৪৫) ও ঘটক নুর মোহাম্মদ (৫১) কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয় । ২০১৭ সালের বাল্যবিবাহ আইন-৭ (১) এর ক ও বিয়ের কাজীকে ৮ ধারায় সাজা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews