1. admin@thedailypadma.com : admin :
চট্টগ্রামে পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম

চট্টগ্রামে পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩২০ Time View

চট্টগ্রামে পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১১জন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাত একটার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

অপর পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, পাহাড় ধসের প্রথম ঘটনাটি রাত ১ টার দিকে বরিশাল ঘোনা এলাকায় ঘটে। এরপর রাত ৩টার দিকে লেকসিটির বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews