1. admin@thedailypadma.com : admin :
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৪৭ Time View

শনিবার সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি। এই আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে চিঠিতে নির্দেশনায় স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তবে এই চিঠিতে অনুষ্ঠানের আয়োজন ও সম্প্রচার কিভাবে করা হবে তার কোনো দিক নির্দেশনা দেয়া নেই। ফলে অনেকেই এটিকে দায়সারা নির্দেশনা বলে মনে করছেন।

মাঠ পর্যায়ের একাধিক শিক্ষা সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে শিক্ষা অফিসগুলোতে চিঠি এসেছে। আমরা এ বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করেছি। তবে কিভাবে আয়োজন করা হবে অধিদপ্তর থেকে এমন কোনো ইঙ্গিত না থাকায় আমরাও শিক্ষার্থী ও শিক্ষকদের বোঝাতে পারছিনা।

শিক্ষকরা বলেন, আমাদের দেশে এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টিভিও নেই। কিন্তু মাউশির যে নির্দেশনা তা থেকে অনুমান করা যায়, প্রজেক্টরে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো গেলে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা যেত। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোগ গ্রহণের জন্য সময়ও দেয়া হয়নি। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ কিভাবে আসবে সেটি বুঝতে পারছিনা।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

তবে মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ জার্নালকে বলেন, সরকারি কোনো নির্দেশনা না থাকায় চিঠিতে নতুন কিছু সংযোজন করা হয়নি। তিনি ব্যক্তিগত ধারণা করে বলেন, সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীরা টিভিতেই এটি দেখতে পারবে। তিনি মনে করেন শিক্ষার্থীরা যেন অনুষ্ঠানটি দেখে শিক্ষার্থীদের এটিই জানানো প্রয়োজন।

তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছিল। এ বিষয়ে অবশ্যই মাউশির দিক নির্দেশনা থাকার প্রয়োজন ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews