1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৩৫ Time View

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেটের নাম দিয়েছেন ‘কোভিড-১৯ অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের বাজেট’।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়।

শুক্রবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৯ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেন। এরপর অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা (এমপি)।

বাজেট উপস্থাপনের পর ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ১৩ জুন। এতে অতিরিক্ত ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকা ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর টানা ১৬ দিন আলোচনা হয়। এর মধ্যে বুধবার (২৯ জুন) সংসদ অধিবেশনে অর্থ বিল-২০২২ কণ্ঠভোটে পাস হয়। সংসদ সদস্যদের অর্থ বিলের ওপর আনীত সংশোধনীগুলোর মধ্যে ১৭টি প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। বাকিগুলো সদস্যদের কণ্ঠভোটে নাকচ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews