1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৯২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ফরিদপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শহরের কমলাপুর চাঁদমারী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হয়। ঈদ জামাত পূর্ব বয়ানে কোরবানির তাৎপর্য ও ফযিলত সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন চকবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইমামুল হাসান। এসময় ফরিদপুর বাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:আসলাম মোল্লা, এফবিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ,পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির প্রমুখ।নামাজ শেষে  দেশ জাতির উন্নতি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৯টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় তিনি আগত অতিথিদের অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন। জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: কাজী দীন মোহাম্মদ,এফবিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ সরকারী বেসকারী প্রতিষ্টানের উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক,আইনজীবি,চিকিৎসক,শিক্ষক,রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews