1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বাংলাদেশ পেল নিজেদের স্বস্তির জয়

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৪১ Time View
ওয়ানডে ফরম্যাট ফিরে আসতেই বাংলাদেশ পেল নিজেদের স্বস্তির জয়। শুরুতে বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের আটকে রাখলেন দারুণভাবে।
পরে ব্যাটাররা দেখিয়েছেন দৃঢ়তা। তাতে অবশেষে ক্যারিবীয় সফরে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
প্রভিডেন্স স্টেডেয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে বাংলাদেশ।
এদিন টস জিতে শুরুতেই অধিনায়ক তামিম বোলিংয়ে আনেন নাসুম আহমেদকে। প্রথম ওভারে মাত্র এক রান দেন তিনি।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। কোনো রান না করেই সাজঘরে ফেরত যান হোপ। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার কাইল মেয়ার্সকে ফেরাতেও বেশিক্ষণ সময় লাগেনি বাংলাদেশের।
২৭ বলে ১০ রান করা মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন শামারাহ ব্রুকস। ৬৬ বলে ৩৩ রান করা এই ব্যাটারকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান শরিফুল ইসলাম। মাঝে ব্রেন্ডন কিংকেও ফেরান তিনি।
পরে ধীরে ধীরে উইকেটে সেট হতে চাওয়া নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই অলআউট করার আশা দেখান মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটার ফেরার পর রানের খাতা বেশিদূর আগায়নি ক্যারিবীয়দের।
বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল। এছাড়া মেহেদী হাসান ৩ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১ উইকেট।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বলে ১ রান করে আকিল হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন দাস। এরপর ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফেরেন তামিম ইকবালও।
৫ চারে ৪৬ বলে ৩৭ রান করে নাজমুল হোসেন শান্ত ও ১৭ বলে ৯ রান করে আউট হয়ে যান, কিছুটা হলেও শঙ্কা ভর করে। কিন্তু এরপর পুরোটা সময় ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মাঝে আউট হয়েও নো বলের জন্য বেঁচে যান তিনি।
৬৯ বলে ৪১ রান করে মাহমুদউল্লাহ ও ২০ রান করে নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৬ উইকেটের জয়। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির মধ্যে মাঠে গড়ানো দুটিতেই হারের পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজে জয় পেল বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews