1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২০০ Time View

ফরিদপুর: নারী পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার।

রোববার (২৪ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ সময়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেয়ালে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণসহ দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর নানা ছবি রাখা হয়েছে।

শিশুদের ঘুম ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে এই ডে কেয়ার
সেন্টারে। শিশুদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য দুইজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও দুইজন নারী পুলিশ সদস্য থাকবেন তাদের সহায়তা করার জন্য। পুলিশ লাইন্স হাসপাতালের একজন চিকিৎসক এই ডে কেয়ার সেন্টারে সংযুক্ত থাকবেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়।
এছাড়ও পুরো ডে-কেয়ার সেন্টারটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। যে সব পুলিশ সদস্যদের বাচ্চারা এই ডে কেয়ার সেন্টারে থাকবে সেই সব বাবা-মায়েরা ইচ্ছে করলে মোবাইলে অ্যাপ সেট করে সিসিটিভির মাধ্যমে বাচ্চার অবস্থা দেখতে পারবেন।  পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। বিভিন্ন সময়ে নারী পুলিশদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এমন একটা ডে-কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews