1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বাংলাদেশের সামনে ১৩৬ রানের লক্ষ্য

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬৬ Time View

তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অগ্রিম বার্তা দিল টাইগাররা। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে সফরকারীদের চেপে ধরেছে তারা। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ১৩৫/৮ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোসাদ্দেকের অফ স্পিনে বিভ্রান্ত হয় স্বাগতিকরা। ইনিংসের প্রথম স্পেলে ৪ ওভারে ২০ রানে জিম্বাবুয়ের প্রথম সারির ৫ উইকেট শিকার করেন মোসাদ্দেক। তার অসাধারণ বোলিংয়ে ৩১ রানে ৫ উইকেট হারানো জিম্বুবয়েকে সম্মানজনক স্কোর উপহার দিতে দারুণ ব্যাটিং করেন সাবেক অধিনায়ক সিকান্দার রাজা।

ষষ্ঠ উইকেট জুটিতে রায়ান বুলকে সাথে নিয়ে ৬৫ বলে ৮০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। ৩১ বলে ৩২ রান করা বুলকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ।

ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন সিকান্দার রাজা। তার আগে ৫৩ বলে চার বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন সিকান্দার।

ইনিংসের শুরুতে উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসেই ৫ রানে জিম্বাবুয়ের ২ উইকেট শিকার করেন মোসাদ্দেক। প্রথম বলে রাগিস চাকাভা আর শেষ বলে ওয়েসলি মাধেভেরেকে ফেরান তিনি।

ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ক্রেগ আরভিনকে ক্যাচ তুলতে বাধ্য করেন মোসাদ্দেক। ৪ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন সৈকত।

নিজের শেষ আর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের পঞ্চম বলে মিল্টন শুম্বাকে ক্যাচ তুলতে বাধ্য করেন সৈকত। ৮ বলে ৩ রান করে পেসার হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুম্বা।

শুম্বার বিদায়ে ৬.৫ ওভারে ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

একই ভেন্যুতে সিরিজের প্রথম খেলায় ২০৬ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১৭ রানে। আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসাবে আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews