1. admin@thedailypadma.com : admin :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯৩ Time View

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা ১ অক্টোবর শেষ হবে। এর পর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, এবার মাত্র ১৬ দিনেই এসএসসির তাত্ত্বিক পরীক্ষা শেষ করা হবে। হিন্দু ধর্মের দুর্গা পূজা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষার তাত্ত্বিক অংশ শেষ করা হবে। এর আগে দ্রুত পরীক্ষার দাবি জানিয়েছিল সনাতন ধর্মের শিক্ষার্থীরা।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ২ অক্টোবর শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে। আমরা এর আগেই তাত্ত্বিক পরীক্ষার আয়োজন সম্পন্ন করবো।

এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews