1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র একটি পুনর্বাসিত দেশ; তারা একটি ককটেল জাতি: আইজিপি

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২২৮ Time View
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র একটি পুনর্বাসিত দেশ। তারা একটি ককটেল জাতি।
সোমবার (০৮ আগস্ট) বিকেলে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, আমাদের দেশে কিছু মানুষ বাঙালি অবয়বে দেশকে ধ্বংস ও দুর্বল করার চেষ্টা করে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়েছি।  এর বিরুদ্ধে সমগ্র জাতিকে সতর্ক থাকতে হবে।
মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ১৫ আগস্ট নিয়ে আওয়ামী লীগের কি ভূমিকা ছিল সেটা আমি জানতে চাই, ওই সময় আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগের কে বা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততা ছিল সেটাও জানতে চাই। সত্য কথা বলতে কি, আওয়ামী লীগের লোকজন কিছুই জানেন না। তারা বায়বীয় কথা বার্তা বলেন। তারা তথ্য তুলে ধরতে পারেন না।
তিনি বলেন, আমি বহুবার দেখেছি আওয়ামী লীগ নেতারা বায়বীয় কথাবার্তা বলেন। আজও আওয়ামী লীগ নেতারা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে বায়বীয় কথাবার্তা বলছেন।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক তালেবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews