1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

রোনালদো এবার উন্মোচন করলেন ব্রাজিলের বিশ্বকাপ জার্সি

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৪৩ Time View
রোনালদো ফেনোমেনন। তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন, জিতেছেন দুটি। ব্রাজিলিয়ান রোনালদোর ড্রিবলিং এখনও চোখে লেগে রয়েছে ফুটবলপ্রেমীদের। সেই রোনালদো এবার উন্মোচন করলেন ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।
ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এবার তৈরি করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি। নাইকি এবং রোনালদো মিলে ব্রাজিল ফুটবল ভক্তদের সামনে উপস্থাপন করলেন কাতার বিশ্বকাপে সেলেসাওরা যে জার্সি পরে খেলবে সেই জার্সি।
ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে এবার দারুণ একটি নতুনত্ব এসেছে। দলটির বিখ্যাত হলুদ এবং সবুজ জার্সির মধ্যে চিতা বাঘের (জাগুয়ার) চামড়ার জলচাপ দেয়া হয়েছে। এ কারণে বলা হচ্ছে, ব্রাজিলের জার্সিটি পরিবেশ বান্ধব। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুধ্ব করার লক্ষ্যেই এবার তাদের জার্সিতে চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেয়া হয়েছে।
২০ ব্ছর আগে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা তুলে ধরতে পেরেছিল ব্রাজিল। যেটা ছিল তাদের ৫ম বিশ্বকাপ জয়। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোকে দিয়েই এবার বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং নাইকি।
২০০২ বিশ্বকাপ ছিল রোনালদোর জন্য ফোনিক্স মোমেন্ট। চারটি বড় বড় ইনজুরি থেকে সেরে উঠে যেন জ্বলে উঠেছিলেন তিনি। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেয়ার অন্যতম কারণ হচ্ছে, দ্রুতগামী এই বন্যপশুটি ব্রাজিল জনগণের প্রতীক। মূলতঃ নিজেদের দেশের মানুষের প্রতীককে উৎকীর্ণ করার লক্ষ্যেই চিতা বাঘের (জাগুয়ার) চাপ দেয়া বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে।
ব্রাজিলের জাতীয় রঙও হচ্ছে নিল এবং সবুজ। যা ব্যবহার করা হয়েছে জার্সির কলার এবং হাতার প্রান্তসীমায়। জার্সির বোতাম খুললেই দেখা যাবে ব্রাজিলের পতাকার প্রতিকৃতি।
জাগুয়ার প্যাটার্ন উৎকীর্ণ করা হয়েছে ব্রাজিলের অ্যাওয়ে জার্সির কাঁধ এবং হাতাতে। অ্যাওয়ে জার্সির রঙ নিল। কিন্তু কাঁধ থেকে হাতার প্রান্ত পর্যন্ত দেয়া হয়েছে জাগুয়ার প্যাটার্ন। এরই মধ্যে বিভিন্ন অনলাইন শপে বিক্রি হতে শুরু করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews