1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭৯ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

সাগর উত্তাল হওয়ায় অর্ধশতাধিক ট্রলারের পাঁচ শতাধিক জেলে সুন্দরবনের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বাগেরহাট শহরে বাজারের বিভিন্ন সড়কে উঠে গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগেরহাটের সুপারি পট্টি, কাঁচাবাজারসহ বিভিন্ন সড়কে জোয়ারের পানি উঠতে দেখা গেছে। নদী পাড়ের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ছয় দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারে আড়াই ফুট উচ্চতায় সুন্দরবনের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাগরে মাছ ধরেতে যাওয়া পাঁচশতাধিক জেলে সুন্দরবনের দুবলারচর, আলোরকোল এবং বেদাখালী খালে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে বাগেরহাটে রোপা আমন ধান আবাদ, বীজতলা, পাটসহ বিভিন্ন ফসলের উপকার হচ্ছে।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews