1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে শুরু হতে পারে ২০ নভেম্বর থেকে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে শুরু হতে পারে ২০ নভেম্বর থেকে

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১৮ Time View

হুট করেই পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হল কাতার বিশ্বকাপে। বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবার কথা ছিলো। তবে সেটি বর্তমানে একদিন এগিয়ে শুরু হতে পারে ২০ নভেম্বর থেকে।

এছাড়া পুরনো সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবার কথা ছিলো সেনেগাল ও নেদারল্যান্ডসের। তবে একদিন এগিয়ে আনার কারণ হিসেবে ফিফা জানিয়েছে, আয়োজক দেশ কাতারকে প্রথম ম্যাচে খেলার সুযোগ করে দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত ফিফার।

সে অনুযায়ী ২০ নভেম্বর কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। যদিও এই সিদ্ধান্ত এখনও শতভাগ চূড়ান্ত নয়, ফিফা কাউন্সিলের অনুমোদন পেলে তবেই একদিন এগিয়ে আসবে বিশ্বকাপ।

অবশ্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না। আশাবাদী ফিফা কাউন্সিলের মহাদেশীয় সংস্থার প্রধানরাও। এখন অপেক্ষা কাউন্সিলের অনুমোদন পাওয়ার। তা হয়ে গেলেই বিশ্বকাপ শুরুর নতুন দিনের আনুষ্ঠানিক ঘোষণা করবে ফিফা।

শুরুর দিন এগিয়ে আনা হলেও প্রস্তাবিত সূচিতে ফাইনালের দিনক্ষণ ১৮ ডিসেম্বরই রয়েছে। এছাড়া ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে। একই দিনে ইংল্যান্ড-ইরান ম্যাচটি দ্বিতীয় ম্যাচের বদলে হবে তৃতীয় ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews