1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর খেলতে হবে ব্রাজিল আর আর্জেন্টিনাকে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর খেলতে হবে ব্রাজিল আর আর্জেন্টিনাকে

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৪৫ Time View
কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বছরের ৫ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই ম্যাচটা শুরুর ৫ মিনিট পরই স্থগিত হয়ে যায়। গত মাসে দুই দলকেই ফিফা জানিয়ে দেয়, সেই ম্যাচটা খেলতেই হবে। এবার সেই ম্যাচের দিনক্ষণ ঠিক করে ভেন্যু জানিয়ে দিয়েছে ব্রাজিল।
ঘোষণা অনুযায়ী স্থগিত হওয়া সেই ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর খেলতে হবে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। ভেন্যু থাকছে একই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সেই হবে সেই ম্যাচটি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর ব্রাজিল ফুটবলের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয় যে, দুই দলকেই আবারো ম্যাচটা খেলতে হবে। জানানো হয়, বিশ্বকাপ বাছাইপর্বের এই তিন পয়েন্টের ফয়সালাটা হবে মাঠেই।
এসময় কোনো দিনক্ষণ কিংবা ভেন্যু ঠিক করেনি ফিফা। সেটা ছেড়ে দেওয়া হয় ব্রাজিলের ওপর। বুধবারের মধ্যে সেই ম্যাচের ভেন্যু ঠিক করে ফিফাকে জানাতে বলা হয়েছিল ব্রাজিলকে। ম্যাচটা আয়োজনের জন্য তিনটি ভেন্যুর বিষয় পর্যালোচনা করছিল তখন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
প্রথমটি ছিল ইউরোপ, সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলার পর একটি আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের। এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথ আয়োজনে আগ্রহী, তাই সেখানেও ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল।
ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সম্ভব না হলে ব্রাজিলেই ম্যাচটি আয়োজনের ভাবনা ছিল তাদের। শেষমেশ আলোর মুখ দেখল সেটাই। সেই ব্রাজিলের মাটিতেই আবার ব্রাজিলের মুখোমুখি হতে হবে লিওনেল মেসিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews