1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কবরে ১০ ঘণ্টা অবস্থানের অভিজ্ঞতা নিয়ে ভিডিও; ইউটিউবার আটক - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

কবরে ১০ ঘণ্টা অবস্থানের অভিজ্ঞতা নিয়ে ভিডিও; ইউটিউবার আটক

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View
কবরে ১০ ঘণ্টা অবস্থানের অভিজ্ঞতা নিয়ে ভিডিও করলেন তিনি। আর ওপর থেকে সেই কবরের দৃশ্য ধারণ করলেন অপর ভাই। এ পর্যন্ত সবই ঠিকঠাক চলছে। বিপত্তি দেখা দিলো পুলিশ আসার পর। ঘটনা আঁচ করতে পেরে দুই ভাইকে থানায় নিয়ে গেল পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগস্ট) বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের রাধানগর এলাকায়।
স্থানীয়রা জানায়, দুই ভাই মিলে রাতের আঁধারে নিজ বাড়ির উঠানে কবর খুঁড়লেন। কবরে অক্সিজেন প্রবেশ করানোর জন্য প্লাস্টিকের পাইপ বসানো হয়েছে। আলোর জন্য ভেতরে বৈদ্যুতিক বাল্ব স্থাপন করা হয়েছে এবং কবরের ভেতরে ফ্যান স্থাপনের জায়গা না থাকায় কবরে ফ্যান স্থাপন করা হয়েছে। সেই ফ্যানের বাতাস ভেতরে প্রবেশ করানোর জন্য প্লাস্টিকের পাইপ বসানো হয়।
সব কিছু ঠিকঠাক করে রাত ১১টায় ছোট ভাই মিজানুর রহমান রনি (২২) কবরে প্রবেশ করেন। এ সময় তিনি ভিডিও করার জন্য ক্যামেরা পানির বোতল সঙ্গে নেন। তার বড় ভাই আবু হাসান মিলন (২৫) মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে দিয়ে বাহিরের দৃশ্য ভিডিও করেন। এরই মধ্যে কেটে যায় ১০ ঘণ্টা।
সোমবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। বাতাসের গতিতে এ খবর ছড়িয়ে পরে গ্রামে। বিষয়টি জানতে লোকজন ভিড় জমাতে থাকে। স্থানীয়দের সঙ্গে ছুটে আসে পুলিশ। লোকে লোকারণ্য বাড়ির উঠান। পরিবেশ কখনো থমথমে আবার কখনো হৈ-হৈ শুরু হয়।
অবশেষে তোপের মুখে সকাল ৯টার দিকে রনি কবর থেকে বের হয়ে আসেন। বাইরের এ অবস্থা দেখে ভোরকে যান তিনি। একদিকে টানা ১০ ঘণ্টা কবরের অভিজ্ঞতা অন্যদিকে চারপাশে লোকজনের সঙ্গে বাড়ির উঠানে পুলিশের উপস্থিতি কিছুটা বিচলিত হয়ে যানা রনি।
উপস্থিত সকলের কাছে বিষয়টি বর্ণনা দেন তিনি। গল্পটি বর্ণনা দিলেও পুলিশের কাছে বিষয়টি বোধগম্য হয়নি। রনি এবং তার ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যান।
রনির বাবা মোকছেদ আলী বলেন, তার ছেলে রনি একজন ইউটিউবার। রনি পায়ে হেঁটে দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। রনির ইউটিউব চ্যানেলে দর্শক বাড়ানোর জন্য এবং কবরের অভিজ্ঞতা অর্জন করে তা ইউটিউবে প্রচার করার জন্য কবরে এ নাটক সাজান।
বিষয়টি স্বীকার করে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শামীম হাসান বলেন, আপাতত জিজ্ঞাসাবাদ করার জন্য দুই ভাইকে হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews