1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলো আফগানিস্তান। এ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানরা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর থেকে আজকের ম্যাচের আগ পর্যন্ত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৯টি। যার মধ্যে মাত্র ২বার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান, বাকি ৭টি ম্যাচে জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া।

তবে পাকিস্তানের কাছে এমন অর্জন আছে যা ভারতের ৭টি ম্যাচের জয়কে মলিন করে দিতে পারে এক নিমিষে। গেলো বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। তাও আবার যেমন-তেমন জয় নয়, ১০ উইকেটের বিশাল জয়।

ভারতের করা সাত উইকেটে ১৫১ রানের লক্ষ্যকে কোনো উইকেট না হারিয়ে ১৩ বল বাকি থাকতে টপকে যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

সেই ম্যাচের পর আজ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। তাই আজকের ম্যাচটি পাকিস্তানের কাছে জয়ের দাপট বজায় রাখার হলেও ভারতের জন্য প্রতিশোধ নেয়ার। এখন দেখার পালা কার মুখে হাসে বিজয়ের হাসি।

ভারতের সম্ভাব্য স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, রিশাব পান্ত, সূর্য কুমার যাদব, দীনেশ কার্তিক, দীপক হুদা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেস খান।

পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ হারেস, হারিস রউফ, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, মুহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews