1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বোলিং ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরেছে সাকিব বাহিনী

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। ১ ওভার ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। ১ ওভার ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। এছাড়া এশিয়া কাপের ১৫তম আসরে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারানোর পর, দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

১২৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দু’আফগান ওপেনারের মন্থর শুরু। পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বল মারতে গিয়ে স্টাম্পিং হন ১১ (১৮) রান করা রহমানউল্লাহ গুরবাজ।

এদিন ধীরে রান তুলতে থাকেন হজরত উল্লাহ জাজাই। ২৬ বলে ২৩ রান করে এলবিডব্লু হন মোসাদ্দেকের বলে। জাজাইকে ফেরানোর পর মোহাম্মদ নবিকে (৮) দ্রুত ফেরান সাইফউদ্দিন।

নবিকে ফিরিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আসলে নিমেষেই মোড় ঘুরিয়ে দেন ইবরাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান। ৩৩ বলে দুজনে মিলে ৬৯ রান তুলে ১৮.৩ ওভারে নিশ্চিত করেন জয়। ইবরাহিম করেন ৪২ (৪১) ও নাজিবুল্লাহ করেন ১৭ বলে ৪৩ রান।

এর আগে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয় বাংলাদেশকে। শুরু থেকেই ধুঁকছিল দল। মাত্র ২৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটার নাঈম শেখ (৬), আনামুল হক (৫) ও সাকিব আল হাসানকে ১১ রানে ফেরান মুজিব উর রহমান।

রশিদ খান তার প্রথম ওভার করতে এসেই ফেরান মুশফিকুর রহিমকে (১)। পরের ওভারে রশিদ তুলে নেন ১১ রান করা আফিফ হোসেনকে। দুজনকেই ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে।

দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে আশা দেখালেও ৩৬ রানে ভাঙে জুটি। ২৭ বলে ২৫ রান করা মাহমুদউল্লাহ রশিদের বলে ক্যাচ দেন ইবরাহিম জাদরানের হাতে।

এরপর একপ্রান্ত আগলে রেখে শেখ মেহেদীকে নিয়ে লড়েন মোসাদ্দেক। মেহেদী ১৪ (১২) রানে আউট হয়ে ফিরলেও ৩১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলকে এনে দেন ৭ উইকেটে ১২৭ রানের সংগ্রহ।

আফগানিস্তানের পক্ষে সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews