1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সবজি; কিছুটা কমেছে ডিমের দাম

  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ Time View

অন্য সবজির তুলনায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো আর গাজর। এ তালিকায় আরও রয়েছে বরবটি, শসা, করলাসহ অন্যান্য সবজিও।

বর্তমানে শিম ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হলেও গত সপ্তাহে এ সবজিটি বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে। এদিকে কেজি প্রতি ১০ টাকা কমলেও এখনো শতকের নিচে আসেনি গাজর ও টমেটোর দাম। এক কেজি টমেটো কিংবা গাজর কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০ টাকা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য মিলেছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে বাজার ভেদে কাকরোল ৭০ থেকে ৮০ টাকা, ঢেড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করল্লা ৭০ থেকে ৮০ টাকা, চিচিংগা ৭০ থেকে ৮০ টাকা, শশা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। কচুর মুখী ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, দুন্দল ৬০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে ঝিঙা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

এছাড়া ফুল কপি ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়ার ফালি ২০ থেকে ৩০ টাকা, কলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কিছুটা কমেছে ডিমের দাম। আজ ব্রয়লারের ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি দরে। আর ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি দরে।

মুদি বাজারে আরেক ধাপ বেড়েছে চিনির দাম। কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে। লাল চিনির কেজি ১০০ টাকা। দেশি মুশুরের ডাল ১৩০ টাকা। ভারতীয় মুশুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। খোলা আটা ৫৭ থেকে ৫৮ টাকা কেজি। ৫ টাকা বেড়ে দুই কেজির প্যাকেট আটা এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকা।

মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রতি কেজি গরুর মাংসের জন্য গুনতে হচ্ছে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত। আর খাসির মাংস ৯০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত।

মাছের বাজারে দেখা যায় পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। বড় আকারের ও জীবন্ত পাঙ্গাশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

এদিকে তেলাপিয়া মাছ ১৬০ থেকে ১৮০ টাকা। বাজার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে। কাতল ৩২০ থেকে ৪০০ টাকায়। নলা মাছ ১৮০ থেকে ২৮০ টাকা। শিং মাছ ৬০০ থেকে হাজার টাকা।

এছাড়া আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। ছোট মাছের মধ্যে কাঁচকি ৪০০ থেকে ৬০০ টাকা ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা দরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews