1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরারের অবসরের ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ Time View
সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার অবসরের ঘোষণা দিয়েছেন। ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার ৪১ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন। চলতি মাসের শেষ দিকে লন্ডনে হবে লেভার কাপ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টুর্নামেন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায়ের ঘোষণা দেন ৪১ বছর বয়সী ফেদেরার।
ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ফেদেরার। বার্তায় তিনি বলেন, ‘আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বীতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি ২৪ বছর ধরে। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বীতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনোই সময়, সেটিও মেনে নিতে হবে আমার।’
‘সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়’, যোগ করেন ফেদেরার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews