1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ নিহত ২৪; নিখোঁজ অর্ধশত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ নিহত ২৪; নিখোঁজ অর্ধশত

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ Time View
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে অর্ধশত।
নিহতের সংখা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপরপাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় বরদ্বেশ্বরী মন্দিরে ধর্মসভার আয়োজন করা হয়। রবিবার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকা যোগে নদী পার হচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews