1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

আগামী নভেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৩০ লাখ মোবাইল সিম: বিটিআরসি

  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৮৫ Time View

আগামী নভেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৩০ লাখ মোবাইল সিম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম নেয়া যায়। তবে নিজ নামে ৩০টিরও বেশি সিম নিবন্ধন করেছেন অনেকে। এমন সাত লাখ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে মোবাইল অপারেটররা। যেসব সিম গ্রাহক বন্ধ করবে তার তালিকা কাস্টমার কেয়ারে দিতে বলা হয়েছে।

চলতি মাসের (১৫ অক্টোবর) পর্যন্ত গ্রাহকরা কোন সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ পাবেন।

সম্প্রতি দেশের ১৮ কোটি ৪০ লাখ মোবাইল সংযোগ ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বিশ্লেষণ করেছে বিটিআরসি। এতে দেখা গেছে, সাত লাখ ২৩ হাজার গ্রাহক নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত প্রায় ৩০ লাখ মোবাইল সিম নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৫৭ জন গ্রাহকের কাছেই রয়েছে অতিরিক্ত ১২ লাখ ৫৭ হাজার ৯৯৩টি সিম!

শনাক্ত শেষে এবার এসব সিম বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার দেয়া তালিকা ধরে সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে মোবাইল অপারেটররা।

বাংলা লিংকের চিপ করপোরেট অ্যান্ড অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমাদের সময় দিয়েছিল বিটিআরসি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার জন্য, সে অনুসারে যোগাযোগ করা হচ্ছে। আমরা কিন্তু তৎপর, যাতে যেই গ্রাহকরা থাকুন না কেন তারা যেন কোয়ালিটি সাবস্ক্রাইবার থাকে।

গ্রাহক কাস্টমার কেয়ারে গেলে বায়োমেট্রিক পদ্ধতিতে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবেন সংশ্লিষ্ট মোবাইল অপারেটররা। বেঁধে দেয়া সময়ের মধ্যে সাড়া না দিলে নিজ উদ্যোগে সিম বন্ধ করবে বিটিআরসি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান বলেন, শেষ কোন মোবাইল সিম ব্যবহার হয়েছে সেটা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।

তবে যাদের সিম কেনার করপোরেট অনুমতি আছে তারা এ নিষ্ক্রিয়করণের আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছে বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews