1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ ধসে ২ জন নিহত ও ৫ জন আহত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ ধসে ২ জন নিহত ও ৫ জন আহত

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২০৩ Time View

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে এক ব্যক্তির নাম সাজ্জাদ। তিনি শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। সে শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ যোগাতো বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেস বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাতজন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহতদের পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews