1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরির আশঙ্কা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরির আশঙ্কা

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৪৭ Time View

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরির আশঙ্কার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। মার্কিন সময় শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

মেটা জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে থাকতে পারে। খবর স্বরাজ টাইমসের।

চলতি বছর অ্যান্ড্রয়েড ও আইওএসে (আইফোন) চারশতাধিক ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে মেটা। এসব অ্যাপ ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে বলে জানিয়েছে তারা। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল ও গুগলকে জানানো হয়েছে। ফেসবুকের এ আশঙ্কা প্রকাশের পর সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়েছে অ্যাপল। অ্যালফাবেটের একজন মুখপাত্র জানিয়েছেন, গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে।

এছাড়া, বিবৃতিতে ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে বলে জানিয়েছে ফেসবুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews