1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে নেয়ায় বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা এখানেই শেষ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে নেয়ায় বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা এখানেই শেষ

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০২ Time View

এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা ক্ষীণ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে। তবে ভারতের বিপক্ষে থাইল্যান্ডের হারে ফের উজ্জ্বল হয় স্বপ্ন। কোনো হিসাবের দিকে চেয়ে না থেকে শুধু সংযুক্ত আরব আমিরাতকে হারালেই সরাসরি সেমিফাইনালে উঠে যেত নিগার সুলতানা জ্যোতির দল।

কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো দূরে থাক টচ পর্যন্ত করা হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পয়েন্ট তালিকা ভাগাভাগি করে নেয়ায় বাংলাদেশের যাত্রা এখানেই শেষ হলো।

আর এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

মঙ্গলবার (১১ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াত থাইল্যান্ডের সমান। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলতো বাংলাদেশই।

৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। অথচ এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল থাইল্যান্ড। কিন্তু পরের তিন ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে সেমিতে খেলার রাস্তা তৈরি করে রাখে তারা। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাকা থাইল্যান্ড সেমিফাইনালে লড়বে ভারতের বিপক্ষে।

সব দিক থেকে এইবারের এশিয়া কাপে শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews