1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আজও ব্যর্থ ওপেনাররা; লোয়ার অর্ডারে ১৭৩ রান বাংলাদেশের - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

আজও ব্যর্থ ওপেনাররা; লোয়ার অর্ডারে ১৭৩ রান বাংলাদেশের

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১৩ Time View

আজও ব্যর্থ ওপেনাররা। শান্তের সাথে সৌম্যকে ওপেনিংয়ে পাঠিয়েও ফলাফল যেই-সেই। আজ উদ্বোধনী জুটির মেয়াদ ছিল ১৩ বল ও ৭ রান। এক প্রান্ত থেকে শান্তর একের পর এক ডটে আগ্রাসী শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৪ রানেই ফিরে যান। উইকেটে এসেই শুরু হয় লিটন দাসের শৈল্পিক প্রদর্শনী। পাওয়ার প্লেতে ১৫ বলে ১২ রান করে শান্তও ফিরে যান। পাওয়ার প্লেতে দলের সংগ্রহ ৪১ রান।

অতপর লিটন-সাকিবে ভর ম্যাচে ফিরে বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে স্কোরকার্ডে। শুরুর দিকে শান্তের অবিশ্বাস্য ধীরস্থির ব্যাটিং আর সৌম্য সরকারের ফিরে যাওয়ায় যে চাপে পড়ে বাংলাদেশ, সেখান থেকে লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আর যোগ্য সঙ্গ দিয়ে যান সাকিব আল হাসান। দুজনের ৮৮ রানের জুটিতে ছন্দে ফিরে বাংলাদেশ।

১৫তম ওভারে লিটন ফিরেন নাওয়াজের শিকার হয়ে। ছয়টি চার আর দুটি ছক্কায় খেলেন ৪২ বলে ৬৯ রানের ইনিংস। তবে রানের গতি থামতে দেননি সাকিব আল হাসান। সাকিবকে পরিমাপ করা যেন ইদানিং তারকা গণনার মতো কঠিন। ১৯তম ওভারে যখন থামলেন ততক্ষণে ৪২ বলে ৬৮ রান করে ফেলেছেন।

সাকিব ফেরার পর আজও ব্যর্থ লোয়ার অর্ডার। শেষ ৯ বলে এসেছে মাত্র ৬ রান! শেষ চার ব্যাটার মিলে করেছেন ১৭ বলে মোটে ১৫ রান। যাহোক, শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭৩ রানের সংগ্রহ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews