1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: তিনজনের লাশ উদ্ধার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি: তিনজনের লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৬৫ Time View

বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (১২ অক্টোবর) বিকেলে দুই জাহাজের সংঘর্ষে এমভি সুলতান নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ হন ৬ জন। এর মধ্যে আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছেন।

তিনি আরও বলেন, দুটোই কার্গো জাহাজ ছিল। উদ্ধার হওয়া মরদেহের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

এদিকে র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের সন্ধানে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন, সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews