1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়

  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০২ Time View

ব্যাটিংটা ভালো হয়নি, পুঁজি মাত্র ১৪৪ রান। তবে বোলারদের সৌজন্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

স্বল্প পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে বিক্রমজিত সিংকে ইয়াসির আলী রাব্বির ক্যাচ বানান এই পেসার। আর বাস ডি লিড ক্যাচ দেন নুরুল হাসান সোহানকে। চতুর্থ ওভারেও জোড়া ধাক্কা খায় ডাচরা। সাকিব আল হাসানের করা ওই ওভারে রানআউট হয়েছেন ম্যাক্স ও’দাউদ ও টম কুপার।

১৫ রানে হারিয়ে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসকে ১৩৩ রানে নিয়ে যান কলিন কলিন অ্যাকারম্যান। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে, টসে হেরে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৪ রানের স্কোর পায় বাংলাদেশ।   আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ২টি চার। ২০ বলে ২৫ করেন নাজমুল হাসান শান্ত। শেষদিকে ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews