1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন: ভারত সরকারের নতুন নির্দেশনা

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৯৯ Time View

যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন। মঙ্গলবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এমন ইউক্রেনে বসবাসরত নিজ দেশের নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে ভারত। এর আগে গত ১৯ অক্টোবরও এমন পরামর্শ বা সতর্কবার্তা দিয়েছিল দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পরিস্থিতি আরও সঙ্কটজনক হওয়ার জেরে দেশটিতে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের দেশে ফেরত আসতে বলা হয়েছে।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গত ১৯ অক্টোবর দেওয়া পরামর্শ অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন।

কোনওরকম সহায়তার জন্য এবং সীমান্তে পৌঁছানোর জন্য যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে। বলা হয়েছে, সীমান্ত পার করার জন্য ভারতীয় দূতাবাসের এসব নাম্বারে ফোন করে সাহায্য চাওয়া যাবে।

বহুদিন ধরেই ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ইউক্রেন। কিন্তু বর্তমানে দেশটির পরিস্থিতি সঙ্কটজনক। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটিতে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরানোর ব্যবস্থা করে দিল্লি।

মঙ্গলবার ভারত সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা, পোল্যান্ড ও রোমানিয়া সীমান্ত হয়ে ভারতীয়রা ইউক্রেন ত্যাগের সুযোগ পাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে বহু ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে ফিরেছেন। তবে গত ৮ অক্টোবর ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের পর যুদ্ধ চরম আকার ধারণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনে থাকা অবশিষ্ট ভারতীয়দের অবিলম্বে দেশে ফেরাতে উদ্যোগী হয় দিল্লি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews