1. admin@thedailypadma.com : admin :
এসএসসির ফলাফল আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

এসএসসির ফলাফল আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২২০ Time View

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। জানা গেছে, এরই মধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও আবার শেষ ধাপে উত্তরপত্র মূল্যায়ন যাচাই করা হচ্ছে।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এরপর সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ হবে।

এ বছর ১১টি বোর্ডের অধিনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিকক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews