1. admin@thedailypadma.com : admin :
শুধুমাত্র অক্টোবর মাসের ২৫ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী

শুধুমাত্র অক্টোবর মাসের ২৫ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৯ Time View

এ বছরের প্রথম ৯ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১৬ হাজার ১৫২ জন। কিন্তু শুধুমাত্র চলতি মাসের (অক্টোবর) ২৫ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন। আক্রান্ত হওয়ার এ সংখ্যা গত ৯ মাসে সর্বোচ্চ।

এর আগে শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ মৌসুমে সারাদেশে ডেঙ্গুর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৮২ জন রোগী ঢাকার এবং ৯ হাজার ৬৩৪ জন ঢাকার বাইরের।

মঙ্গলবার (২৫ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৫৬ জন।

চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews