1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভারেই উইকেট এনে দিলেন তাসকিন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভারেই উইকেট এনে দিলেন তাসকিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৮ Time View

বল হাতে যেন জাদু দেখাচ্ছেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই বলেই নিয়েছিলেন উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন কিছু না হলেও প্রথম ওভারেই উইকেট এনে দিলেন তাসকিন। তার বলে আউট হয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

আজ (বৃহ্স্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৫ ওভার ৩ বলে ১ উইকেটে ৬০ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ওভারে জোড়া আঘাত হেনেছিলেন তাসকিন। আজও তার বারুদে বোলিংয়ে উইকেট পেতে অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। বাভুমাকে ফিরিয়ে এনে দেন উইকেট। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক ধরা পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফেরার আগে বাভুমা ৬ বলে করেন ২ রান।

এদিকে সিডনির এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। একজন বোলার বেশি নেওয়ার কারণে কপাল পুড়েছে ইয়াসির আলীর। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির জায়গায় সুযোগ হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসির।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রোসো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews