1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০৫ Time View

একের পর এক আকাশসীমা লঙ্ঘন, মর্টার শেল নিক্ষেপসহ সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি। ভবিষ্যতে সীমান্ত প্রটোকলে ব্যত্যয় না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

সীমান্তে উত্তেজনা শুরুর প্রায় তিন মাস পর প্রথমবারের মতো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় আজ রোববার। প্রায় সাড়ে ৪ ঘণ্টা বৈঠক করেন বিজিবি ও বিজিপির স্থানীয় পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের একটি রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বৈঠকে মাইন বিস্ফোরণ, মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, সুনির্দিষ্টভাবে সীমান্তের বিষয়গুলো বিজিপির প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। তারা কিছু কিছু বিষয়ে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে ব্যত্যয় না ঘটার।

এর আগে সকাল ৯টায় মিয়ানমারের বিজিপির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো’র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নাফ নদী পার হয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। তাদের স্বাগত জানান টেকনাফ বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

সকাল পৌনে ১০টায় পতাকা বৈঠক শুরু হয়, শেষ হয় দুপুর ২টায়। বিকেল ৩টার দিকে বিজিপি প্রতিনিধিরা নদীপথে বাংলাদেশ ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews