1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফিলিপাইনে ঝড়ে মৃত প্রায় একশ

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৩২ Time View

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ন্যালগের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় নিমজ্জিত হয়ে আছে দেশের একাংশ। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সোমবার বন্যায় নিমজ্জিত জেলাগুলি হেলিকপ্টারে করে পরিদর্শন করেছেন। সবথেকে বেশি খারাপ অবস্থা দক্ষিণাঞ্চলীয় বাংসামোরোতে। সেখানেই অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা বলছে, মৃত্যুর কারণ ভূমিধস এবং বন্যা।

সিএনএন জানিয়েছে, এখনও ৬৩ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ জন। একটি বুলেটিনে বলা হয়েছে, বাংসামোরো অঞ্চলে ৫৩ জন মারা গেছে এবং ২২ জন এখনও নিখোঁজ রয়েছে। ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের কারণে ভেঙে গেছে অনেক বাড়িঘর। শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতিই হয়েছে ১৩ মিলিয়ন ডলার বা ৭৫৮ মিলিয়ন পেসো।

পাশাপাশি কৃষি খাতে ক্ষতি অনুমান করা হচ্ছে প্রায় ৫০০ মিলিয়ন পেসো। প্রেসিডেন্ট মার্কোস সোমবার রাজধানী ম্যানিলার কাছে ক্যাভিট প্রদেশের পানিতে ডুবে থাকা গ্রামগুলি পরিদর্শন করেন। এসময় তিনি ঝড়ে মৃতদের প্রতি শোক জানান। ন্যালগে ঝড় এখন ফিলিপাইন ছেড়ে চীনে দিকে যাচ্ছে। ফিলিপাইন বছরে গড়ে ২০টি টাইফুন দেখে। এছাড়া দেশটিতে প্রায়ই ভূমিধস এবং বন্যা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews